এস আলম ও পরিবারের এফএসআইবির ১২৫ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » এস আলম ও পরিবারের এফএসআইবির ১২৫ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪



এস আলম ও পরিবারের এফএসআইবির ১২৫ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) বিভিন্ন শাখায় এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং পরিবারের ৯ সদস্যের ১২৫টি হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ ইবরাহীম মিয়া এ আদেশ দেন।

এই পরিবারের অন্য সদস্যরা হলেন সাইফুল আলমের ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান, ওসমান গণি, আবদুস সামাদ, রাশেদুল আলম, শহীদুল আলম, ওসমানের স্ত্রী ফারজানা বেগম, শহীদুলের স্ত্রী মিসকাত আহমেদ এবং সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস। তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আবু সাঈদ আদালতে আবেদন করেন। তার পক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম আবেদনটি উপস্থাপন করেন।

আবেদনে বলা হয়, এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ এবং অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্তের সময় চট্টগ্রাম ও ঢাকায় এফএসআইবির ১২৫টি অ্যাকাউন্টে ২২ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ১৯১ টাকা জমা থাকার তথ্য পেয়েছেন। তাদের এসব অ্যাকাউন্ট জব্দ করা প্রয়োজন যেন তারা টাকা তুলে পাচার করতে না পারে।

এর আগে গত ৭ অক্টোবর একই আদালত সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তার পরিবারের ১১ সদস্যের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে।

বাংলাদেশ সময়: ৭:০৭:৩২   ২৯৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ