কুখ্যাত সেদনায়ায় বন্দি ছিল শত শত নারী, সেনাদের ধর্ষণে কারাগারেই জন্ম নিয়েছে অসংখ্য শিশু

প্রথম পাতা » আন্তর্জাতিক » কুখ্যাত সেদনায়ায় বন্দি ছিল শত শত নারী, সেনাদের ধর্ষণে কারাগারেই জন্ম নিয়েছে অসংখ্য শিশু
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



কুখ্যাত সেদনায়ায় বন্দি ছিল শত শত নারী

বর্বরতার আরেক ইতিহাস যেন রচিত হয়েছে সিরিয়ার সেদনায়া কারাগারে। কুখ্যাত বন্দিশালার এই অংশে এসে বিস্ময়ের চরমে বিদ্রোহীরা। প্রতিটি সেলে বন্দি করে রাখা হয়েছে নারীদের।

একজন-দুইজন নয় শত শত বন্দি নারীকে মুক্ত করেছে বিদ্রোহীরা। অনেক নারী বন্দিই যেন বিশ্বাস করতে পারছিলেন না বন্দিদশা থেকে মুক্তির ঘটনা।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা বলছে, সেদনায়াসহ এসব কারাগারে ১০ বছরের বেশি সময় ধরে বন্দি থাকা নারীদেরও পাওয়া গেছে। এমনকি কিশোরী অবস্থায় আটকের পর বন্দি করা হয়েছে অনেকেকেই।

বন্দি নারীদের ওপর ধর্ষণসহ বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন চালাতো আসাদ সেনারা। বিদ্রোহীরা এসব নারী বন্দিদের মুক্তি দেয়ার সময় অনেক শিশুকেও দেখা যায়। পিতৃ-পরিচয়হীন এসব শিশু জন্মের পর থেকেই বন্দি জীবন পার করে আসছিল মায়ের সাথেই।

কারাবন্দি এসব নারীদের ছিল না কোনো নাম। কয়েদি নাম্বার ধরেই ডাকা হতো তাদের। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সিরিয়ার বিভিন্ন কারাগারে বন্দি থাকা ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ মুক্তি পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:৩২:০২   ২৮০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির
ইতালির মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত: রেড অ্যালার্ট জারি ও ফ্লাইট চলাচল ব্যাহত
চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি
দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলায় ১৭ জন নিহত
হোয়াইট হাউসে রক্তক্ষয়ী হামলার ছক নস্যাৎ, গ্রেপ্তার ৮
ইন্দোনেশিয়ার হালাল শিল্পের উৎপাদন খাতে ৬১.৬ বিলিয়ন ডলার অবদান
চীনা প্রেসিডেন্টের বিমানের গতি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন ট্রাম্প
আসামে মুসলিম বিবাহ নিবন্ধনে বড় পরিবর্তন: কাজীদের পরিবর্তে দায়িত্ব পেলেন সরকারি রেজিস্ট্রার
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ: যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দেখার আহ্বান এরদোয়ানের
যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদের বেশি অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

Law News24.com News Archive

আর্কাইভ