সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যালমনাই এর রিসিপশন

প্রথম পাতা » শিক্ষা » সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যালমনাই এর রিসিপশন
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪



---

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই রিসিপশন অনুষ্ঠানটি ৭ ডিসেম্বর ২০২৪, শনিবার সকাল ১০টায়  সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট, সাবেক স্পিকার ও শিক্ষা মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইওট বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যানপ্রফেসর কামালুদ্দীন আবদুল্লাহ জাফরী।

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকার আইন বিভাগের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বক্তব্য রাখেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, সকলে পেশাগত জীবনে শুধুমাত্র অর্থের পেছনে নয়, যদি নিষ্ঠার সাথে চরিত্রবান হয়ে নিজেকে দেশের সেবক মনে করে কাজ করতে পারেন তাহলে সম্মান এবং ঐশ্বর্য দু’টোই অর্জন করতে পারবেন। ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম প্রধান এই বাংলাদেশে ইসলামী আইন কানুন শেখার একটি বিশ্ববিদ্যালয় থাকা খুবই বাঞ্চনীয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভূমিকা রাখছেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় এবং BIU আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম রসুল এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড এবং ডিন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ অধ্যাপক ড. আ.ন.ম রফিকুর রহমান মাদানী, ভাইস-চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড এবং পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন সৈয়দ শহীদুল বারী, রেজিস্ট্রার ড. সোহেল আল-বেরুনী, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী   মো:  আশিকুজ্জামান নজরুল, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির মেম্বার মো. মিজানুর রহমান, জারির জাফরী, ড. আব্দুল মান্নান সহ প্রমুখ। অনুষ্ঠানে আগত সম্মানীত অ্যালামনাই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আলোচকবৃন্দের কথায় উঠে আসে BIU বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় এটি রাজধানী ঢাকার মুগদা থানার অন্তর্গত ‘গ্রিন মডেল টাউন’-এ প্রতিষ্ঠিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে চারটি বিভাগ রয়েছে। ২০০৬ সালে কামালুদ্দীন জাফরীর অনুরোধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটি চালু করেন। সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।

বিশ্ববিদ্যালয়টিতে তিনটি অনুষদের অধীনে মোট চারটি বিভাগ চালু আছে। এগুলো হলো: আইন অনুষদ আইন বিভাগ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ইসলাম শিক্ষা বিভাগ ও ইংরেজি বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদ ব্যবসায় প্রশাসন বিভাগ।

অ্যালামনাই ও বিজ্ঞ অ্যাডভোকেটদের সম্মানে দুপুরে মধ্যাহ্ন ভোজের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে “BIU ল’ অ্যালামনাই রিসিপশন ২০২৪” অনুষ্ঠানের শেষ হয়।

বাংলাদেশ সময়: ৭:৩৭:০২   ৩০২ বার পঠিত  




শিক্ষা’র আরও খবর


শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সাংবাদিকদের ওপর হামলা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল
নিকাব নিয়ে কটাক্ষ, ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত
ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি: কলেজশিক্ষার্থীদের জন্য মাসে ৫ হাজার টাকা সহায়তা
পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা
ধামরাইয়ের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

Law News24.com News Archive

আর্কাইভ