আসাদের পতনে সিরিয়ায় অনুপ্রবেশ ইসরায়েলি সেনাদের

প্রথম পাতা » আন্তর্জাতিক » আসাদের পতনে সিরিয়ায় অনুপ্রবেশ ইসরায়েলি সেনাদের
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪



আসাদের পতনে সিরিয়ায় অনুপ্রবেশ ইসরায়েলি সেনাদের

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরীয় ভূখণ্ডের বেশকিছু এলাকায় অনুপ্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। রোববার (৮ ডিসেম্বর) টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেলআবিব।

ইসরায়েলি সেনাদের দাবি, সিরিয়া ও ইসরায়েলের মধ্যবর্তী বাফার জোনে মোতায়েন করা হয়েছে স্থল বাহিনীর অতিরিক্ত সদস্য। যারা কাজ করছে ইসরায়েলের সেনা, নৌ আর বিমান বাহিনীর সাথে।

বিবৃতিতে আরও বলা হয়, গাজা, দখলকৃত পশ্চিম তীর, লেবাননের পর এবার সিরিয়া ফ্রন্টেও যুদ্ধ করবে তেলআবিব। এর আগে রাজধানী দামেস্কসহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। ধ্বংস করা হয় রাসায়নিক অস্ত্র কারখানাগুলো। বিদ্রোহীদের হাতে যাতে কোনো রাসায়নিক অস্ত্র না পৌঁছায় এজন্যই করা হয়েছে হামলা, দাবি ইসরায়েলি বাহিনীর।

উল্লেখ্য, সিরিয়ায় প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আসাদ পরিবার। বাবা হাফেজ আল আসাদের কাছ থেকে ২০০০ সালে উত্তরাধিকারসূত্রে ক্ষমতা পেয়েছিলেন বাশার আল আসাদ। রোববার সশস্ত্র বিদ্রোহীরা দামেস্ক শহর নিয়ন্ত্রণ নিলে বিমানে করে রাজধানী ছাড়েন প্রেসিডেন্ট আসাদ। এতে সিরিয়াতে আসাদ পরিবারের অর্ধশতকের রাজত্বের অবসান হলো।

বাংলাদেশ সময়: ৫:২৫:০২   ২৫৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত
ইসরাইলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ফের যুদ্ধের শঙ্কা ইসরাইলে ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুল জামিন পেলেন হাইকোর্টে
ইসরাইলের কেন্দ্রে বন্দুকধারীর সিরিজ হামলা, বহু হতাহত
আল জাজিরার প্রতিবেদন অস্ত্র সমর্পণ করবে না হামাস
ইরানি জাহাজে হামলার জবাবে মার্কিন-ইসরায়েলি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ ট্রাম্পের
রয়টার্স এক্সক্লুসিভ চীনের মরুভূমিতে ‘রহস্যময় সামরিক নগরী’, টার্গেট যুক্তরাষ্ট্র?

Law News24.com News Archive

আর্কাইভ