আলী হুসেন হত্যা হাসিনা-কাদেরসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রথম পাতা » জাতীয় » আলী হুসেন হত্যা হাসিনা-কাদেরসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪



হাসিনা-কাদেরসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর উত্তরা-পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আলী হুসেন নামে এক ব্যক্তি গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এতে আরও ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নুরের আদালতে রোববার আলী হুসেনের আত্মীয় পরিচয়কারী মফিজুল ইসলাম সানা মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না বা কোনো তদন্ত চলছে কি না- তা ২০ কর্মদিবসের মধ্যে উত্তরা-পূর্ব থানা পুলিশকে জানাতে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানান।

মামলার আবেদনে অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ-সদস্য খসরু চৌধুরী, হাবিব হাসান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার।

বাংলাদেশ সময়: ৫:২২:৪৮   ২২৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ