ভারতে অবস্থান প্রসঙ্গে  হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে : জয়শঙ্কর

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে অবস্থান প্রসঙ্গে  হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে : জয়শঙ্কর
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫



ভারতে অবস্থান প্রসঙ্গে  হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে : জয়শঙ্কর

একবছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। মানবতার বিরুদ্ধে অপরাধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। শেখ হাসিনাকে একাধিকবার ফেরত চেয়েছে বাংলাদেশ। এই আবহে ঢাকা হাসিনাকে ফেরত চেয়ে দ্বিতীয়বার চিঠি দিয়েছে ভারতকে। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শুক্রবার জানিয়েছেন, ভারত থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। এই প্রেক্ষিতে শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা কি যতদিন ইচ্ছে, ততদিন ভারতে থাকতে পারেন? সেই প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, ‘শেখ হাসিনা এখানে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে (জুলাই আন্দোলন) এসেছিলেন। আমার মনে হয়, তার সাথে যা ঘটেছে তার পেছনেও সেই পরিস্থিতিই রয়েছে। কিন্তু আবারও বলছি, এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে।’

এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন, তাদের থেকে আমরা শুনেছি যে, আগে যেমনভাবে নির্বাচন হতো, তা নিয়ে তারা অসন্তুষ্ট। সেটাই যদি হয়, তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে।’

উল্লেখ্য, এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক মহলে। ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘ভারত সবসময়ই বাংলাদেশের মঙ্গল কামনা করে। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা মনে করি, অন্যান্য গণতন্ত্রে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নিজেদের ইচ্ছে প্রকাশ করতে পারে। আমি নিশ্চিত, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ফলাফল সামনে আসবে, তার পরে ভারতের সঙ্গে সম্পর্কের প্রতি ভারসাম্যের দৃষ্টিভঙ্গি থাকবে বাংলাদেশের এবং পরিস্থিতির উন্নতি হবে।’

বাংলাদেশ সময়: ২২:০৭:৫৫   ১১৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ