দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আসাদ

প্রথম পাতা » আন্তর্জাতিক » দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আসাদ
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪



দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আসাদ

শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে দেশত্যাগ করেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে কোন দেশে আশ্রয় নিয়েছিলেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। শেষ পর্যন্ত তিনি রাশিয়ায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। রুশ বার্তাসংস্থার বরাত দিয়ে এমন দাবি করেছে বিবিসি।

বিবিসির দাবি, স্বপরিবারে মস্কোতে পৌঁছেছেন বাশার আল আসাদ ও তার পরিবার। তাকে ও তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয়ও দিয়েছে ক্রেমলিন এমন দাবি রুশ গণমাধ্যমগুলোর।

প্রসঙ্গত, সিরিয়ায় প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আসাদ পরিবার। বাবা হাফেজ আল আসাদের কাছ থেকে ২০০০ সালে উত্তরাধিকারসূত্রে ক্ষমতা পেয়েছিলেন বাশার আল আসাদ। রোববার সশস্ত্র বিদ্রোহীরা দামেস্ক শহর নিয়ন্ত্রণ নিলে বিমানে করে রাজধানী ছাড়েন প্রেসিডেন্ট আসাদ। এতে সিরিয়াতে আসাদ পরিবারের অর্ধশতকের রাজত্বের অবসান হলো। ধারণা করা হচ্ছিলো পতনের পর ঘনিষ্ঠ রাশিয়া কিংবা ইরানে আশ্রয় নিতে পারেন তিনি।

বাংলাদেশ সময়: ৫:২৬:৪৮   ৩৩৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা
বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল

Law News24.com News Archive

আর্কাইভ