খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১৩ নভেম্বর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১৩ নভেম্বর
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



 

---

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় হাজিরার জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।


বৃহস্পতিবার (১২ অক্টোবর) এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।

এ পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান নতুন দিন ধার্য করেন।


ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অন্য ১০ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ছিল আজ।


মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে।

এদিকে ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


ওই ঘটনায় পরদিন ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা হয়। এছাড়া ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে হয় আটটি মামলা। এ আট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।


খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

বাংলাদেশ সময়: ১২:৪১:২৯   ৩৪৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
টিটন হত্যা: সুইডেন আসলামের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১
স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অপহরণের পর মাইক্রোবাসচালক হারুন হত্যায় তিন জনের যাবজ্জীবন
গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম কারাগারে
বিএনপি কর্মী মকবুল হত্যা: সাবেক এডিসি রাকিবুল কারাগারে
শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে
জুলাই হত্যাচেষ্টা মামলা: আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান কারাগারে
শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন ৩ দিনের রিমান্ডে
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ