ওবায়দুল কাদেরের পিএস মতিন ৩ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ওবায়দুল কাদেরের পিএস মতিন ৩ দিনের রিমান্ডে
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪



ওবায়দুল কাদেরের পিএস মতিন ৩ দিনের রিমান্ডে

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল এলাকায় শিক্ষার্থী রিয়াজ হোসেন হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিন হাওলাদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কেরাণীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর ইলিয়াস হোসেন তাকে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন।

আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্র পক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল সোমবার (১১ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এরপর কেরানীগঞ্জ থানার রিয়াজ হত্যা মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ জুলাই কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় বৈষম্য বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ইস্পাহানি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী রিয়াজ হোসেন (২১)। ওই সময় এজাহারনামীয় আসামিদের ছোঁড়া গুলি তার মাথার পিছনে লাগে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওইদিন সন্ধা ৬ টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের চাচা রমজান আলী শওকত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে মামলা করেন।

বাংলাদেশ সময়: ২২:১৫:১৪   ৩৫০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর
জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া কারাগারে
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড
ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা ইউসিবির অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
বৈদেশিক মুদ্রার মামলা: আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতি চেয়ে শুনানি

Law News24.com News Archive

আর্কাইভ