আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে চায় মানবাধিকার কমিশন

প্রথম পাতা » জাতীয় » আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে চায় মানবাধিকার কমিশন
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪



আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে চায় মানবাধিকার কমিশন

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা সরাসরি তদন্ত করতে চায় জাতীয় মানবাধিকার কমিশন। পাশাপাশি সমন জারির পরও কেউ হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার ক্ষমতাও চায় কমিশন। আজ মঙ্গলবার এমন কিছু বিষয় যুক্ত করে বর্তমান আইনটি সংশোধনের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে প্রস্তাব পাঠিয়েছে কমিশন।

মঙ্গলবার (১২ নভেম্বর) মানবাধিকার কমিশনের সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্তের এখতিয়ার পেতে মানবাধিকার কমিশন আইনের ১৮ ধারা বাতিলের প্রস্তাব দেয়া হয়েছে। তাছাড়া, কমিশনের চেয়ারপারসন ও কমিশনারদের নিয়োগের জন্য বাছাই কমিটির সদস্য সংখ্যা ৯ জন করার প্রস্তাব দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশনের সদস্যদের বাছাইয়ের জন্য কমিটিতে প্রধান বিচারপতির মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি ও স্পিকার মনোনীত সুশীল সমাজের একজন প্রতিনিধি রাখার সুপারিশও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৮:৩২   ৩০৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির
সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ
সরকারি বাসা থেকে সাবলেট অপসারণে ৩০ নভেম্বরের কড়া নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ