সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় » সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোমবার, ১১ নভেম্বর ২০২৪



সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ. ক. ম বাহাউদ্দীন বাহার ও তাঁর কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পরিবারের অন্য সদস্যরা হলেন, বাহাউদ্দীন বাহারের স্ত্রী মেহেরুন্নেছ ও পুত্র আয়মান বাহার।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এ আদেশ দেন।

আবেদনটি করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম। আবেদনের উপর শুনানি করেন দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন, তার মেয়ে তাহসিন বাহার সূচনা এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

গোপন ও বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে যে, বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থান তথা ঢাকার উত্তরায় ফ্ল্যাট, কুমিল্লার হাউজিং এস্টেট এ একাধিক প্লট, মার্কেটসহ আও ভয় বহির্ভূত সম্পদ রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। নিম্নবর্ণিত ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায়, তাদের বিদেশ গমণ নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৬:২৩:১৫   ৩১৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সোমবার থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু
আইনমন্ত্রী মামলা জট নিরসনে সরকারের বহুমাত্রিক পদক্ষেপ
বার কাউন্সিল নির্বাচনে কোনো হস্তক্ষেপ নেই, পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: আইনমন্ত্রী
নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী
রমনা বটমূলে বোমা হামলা ২৫ বছরেও শেষ হয়নি বিস্ফোরক আইনে করা মামলার বিচার
নতুনের আবাহনে পহেলা বৈশাখের আগমন
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ খোলা চিঠি
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল নতুন আইন না হলে চাপ আরও বাড়বে
সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী ১৬টি অধ্যাদেশ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই
দুপুরে জামিনের পর বিকেলেই কারামুক্ত শিরীন শারমিন

Law News24.com News Archive

আর্কাইভ