এজলাসে কান্নাজড়িত কণ্ঠে যে অনুরোধ শাহজাহান খানের

প্রথম পাতা » জাতীয় » এজলাসে কান্নাজড়িত কণ্ঠে যে অনুরোধ শাহজাহান খানের
সোমবার, ১১ নভেম্বর ২০২৪



এজলাসে কান্নাজড়িত কণ্ঠে যে অনুরোধ শাহজাহান খানের

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানসহ পাঁচজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এসময় বিচারকের কাছে একটি অনুরোধ জানান শাহজাহান খান।

আজ সোমবার কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের এসব মামলায় গ্রেফতার দেখান।

এসময় আদালতে শুনানি চলাকালীন সময়ে সাবেক মন্ত্রী শাহজাহান খান বিচারকের কাছে কান্না জড়িত কন্ঠে বলেন, “আদালতে আমরা যারা উপস্থিত আছি সবাই কয়েকবারের এমপি ও মন্ত্রী। আমার বাবাও এমপি ছিলন। আমাদের হাতকড়া পরিয়ে কাঠগড়ায় তোলা হচ্ছে। যা আমাদের জন্য লজ্জার। তাই আমাদের হাতকড়া না পরানোর অনুরোধ।”

এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেফতার দেখানো অন্যরা হলেন- সাবেক মন্ত্রী রাশেদ খানন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ।

এর আগে তারা প্রত্যেকেই একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ড ভোগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:২১:০৫   ২৭৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির
সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ
সরকারি বাসা থেকে সাবলেট অপসারণে ৩০ নভেম্বরের কড়া নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ