সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় » সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল কোম্পানী লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নান ওরফে আবদুল মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তিনি বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শামীম খন্দকার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আব্দুল মান্নান ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গকরণ, অসদাচরণ ও প্রতারণামূলকভাবে কাগজে প্রতিষ্ঠান মেসার্স টেলিকম সার্ভিস লিমিটেডের নামে ৮ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তিনি বিদেশ পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তিনি যাতে বিদেশ পালিয়ে যেতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক।

বাংলাদেশ সময়: ২০:৪৬:১৪   ২২৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ