খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে চার্জ গঠন ২০ নভেম্বর

প্রথম পাতা » জাতীয় » খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে চার্জ গঠন ২০ নভেম্বর
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে চার্জ গঠন ২০ নভেম্বর

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে আগামী ২০ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এ দিন ধার্য করেন।

এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবীরা হাজিরা দেন। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-২ এ বিচারাধীন ছিল। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি বিশেষ জজ আদালত-৩ এ বদলি করা হয়। এই আদালতে মামলার প্রথম ধার্য তারিখ হওয়ায় বিচারক আগামী ২০ নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় ১৩ আসামির মধ্যে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। এছাড়া আসামি সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম মারা গেছেন।

ফলে বর্তমানে এ মামলার আসামি ৭ জন। তারা হলেন- খালেদা জিয়া, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ সচিব নজরুল ইসলাম ও পেট্রো বাংলার সাবেক পরিচালক মুঈনুল আহসান।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাংলাদেশ সময়: ২০:৪৭:৫৮   ২৩০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান

Law News24.com News Archive

আর্কাইভ