বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব

প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
শনিবার, ৭ মার্চ ২০২৬



এ কে এম আফজাল উল মুনীর ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান

বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচনে এ কে এম আফজাল উল মুনীর সভাপতি এবং মোহাম্মদ মাহবুবুর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সমিতির প্রাঙ্গণে ভোট গ্রহণ শেষে এই নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির খবর জানিয়েছেন।

নির্বাচন শেষে শপথ গ্রহণ ও সমিতির সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সুপ্রিম কোর্টের বিচারপতি, অধস্তন আদালতের বিচারক ও জ্যেষ্ঠ আইনজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, হাসিনা মমতাজ মিষ্টি, সুপ্রিয়া দাস, নূরনাহার (লিপি), আফরোজা বেগম মিতা, তানিয়া কামাল ও আলী নাছের খান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মামুনুর রশিদ ও নুসরাত ইয়াসমিন সুমাইয়া এবং সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ছফওয়ান ও নিশাত ফারজানা নিপা নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে সালেহ আকরাম সম্রাট ও মো. কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ আল মাসুদ, অর্থ সম্পাদক মো. আরমান হোসাইন, দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন, সহ-দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী এবং এনরোলমেন্ট সম্পাদক হিসেবে মো. আহসান হাবিব নির্বাচিত হয়েছেন।

এছাড়া শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক তৌহিদুর রহমান, সহ-সম্পাদক আল ফারহাদ বিন কাসেম (আলফ্রেড আরিব), প্রচার ও জনসংযোগ সম্পাদক আব্দুস সাত্তার রনি, সহ-সম্পাদক মো. জিয়াউল ইসলাম (জিকু), আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মো. মুহিব্বুল্লাহ, সহ-সম্পাদক সাব্বির হোসেন সিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মেহেদী আল আমিন (শুভ), সহ-সম্পাদক এম. ওবায়দুল তালুকদার, আপ্যায়ন সম্পাদক সাগর তপাদার, সহ-সম্পাদক মো. ফারিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে মোহাম্মদ শোয়াইব, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মো. শামসুল হক সোহাগ, সহ-সম্পাদক মো. জুয়েল ইসলাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদুল হাসান, সহ-সম্পাদক আবু বকর সিদ্দিক (তিতাস), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসাইন এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ১১ জন হলেন- হাফিজুল হক, মো. এমরান খান (রনি), শফিউল আলম, মো. হালিম হোসেন, রাশেদুজ্জামান মজুমদার, খান মো. মইনুল হাসান, জাহাঙ্গীর আলম, মোর্শেদ আল মামুন ভূঁইয়া, মুহাম্মদ হাবিবুল্লাহ, সালাহ উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ মাসুম মিয়া।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৪৬   ১৮৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ