সাংবাদিক মোল্লা জালাল গ্রেফতার

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাংবাদিক মোল্লা জালাল গ্রেফতার
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



সাংবাদিক মোল্লা জালাল গ্রেফতার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে রাজধানীর শেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মুনসুর গণমাধ্যমকে বলেন, সাংবাদিক মোল্লা জালালের বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে মামলার বিষয়ে বিস্তারিত জানাননি ওসি খালেদ মনসুর।

বাংলাদেশ সময়: ২০:৪৩:৪৫   ৩২৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ