গাজায় ইসরাইলের হামলায় নিহত ৭০, তেল আবিবে ট্রাক চাপায় নিহত ১

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরাইলের হামলায় নিহত ৭০, তেল আবিবে ট্রাক চাপায় নিহত ১
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪



গাজায় ইসরাইলের হামলায় নিহত ৭০।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমকে এ তথ্য দিয়েছে। রোববার গাজার বিভিন্ন স্থানে এই হামলা চালায় ইসরাইল। তিন মাস পর পুনরায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যে এ হামলা চালাল তেল আবিব। মধ্যস্থতাকারী দেশগুলোর ক্রমাগত যুদ্ধবিরতির আলোচনার আহ্বানের মধ্যেও গাজায় হামলা করে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী যা উদ্বেগের বলে জানিয়েছে জাতিসংঘ। একই দিনে তেল আবিবে ট্রাক চাপায় এক ইসরাইলির মৃত্যু হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান।

এতে বলা হয়, রোববার গাজায় ইসরাইলের হামলার পাশাপাশি তেল আবিবের উত্তরের এলাকা রামাত হাশরনে বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও ৪০ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে ইসরাইলের পুলিশ। তারা জানিয়েছে ট্রাক চাপায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরাইলের ভূখণ্ডে এমন হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসলামিক জিহাদ। পুলিশ জানিয়েছে ট্রাকের চালক একজ ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি নাগরিক।

বাংলাদেশ সময়: ৮:৫৪:৫৩   ২৭১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজ সংকটে ইরানের বিকল্প পথ কাস্পিয়ান সাগর, সামনে লজিস্টিক চ্যালেঞ্জ
গণহত্যায় বিধ্বস্ত পরিবার ও একজন ফিলিস্তিনি মা

Law News24.com News Archive

আর্কাইভ