সাংবাদিক শেখ জামাল কারাগারে, রিমান্ড শুনানি ৩০ অক্টোবর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাংবাদিক শেখ জামাল কারাগারে, রিমান্ড শুনানি ৩০ অক্টোবর
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪



সাংবাদিক শেখ জামাল কারাগারে, রিমান্ড শুনানি ৩০ অক্টোবর

যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জামালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া রিমান্ড শুনানির জন্য আগামী ৩০ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদালতের পল্টন মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তার ৭ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ডের বিষয়ে শুনানির জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

এ মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এ সময় যু্বদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২২:২৩:৫১   ২৭৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ