সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ৩ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জাতীয় » সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ৩ দিনের রিমান্ডে
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪



সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ৩ দিনের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে শামীম হাওলাদার নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৫ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ তাকে পাঁচ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের ফুফাতো ভাই জাকির হোসেন মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

বাংলাদেশ সময়: ২২:১৯:৩১   ২২২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির
সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ
সরকারি বাসা থেকে সাবলেট অপসারণে ৩০ নভেম্বরের কড়া নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ