বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুলসহ ৫২ জনকে অব্যাহতি

প্রথম পাতা » জাতীয় » বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুলসহ ৫২ জনকে অব্যাহতি
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪



বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুলসহ ৫২ জনকে অব্যাহতি

বিস্ফোরক আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এ দিন আসামিপক্ষের আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান না থাকায় মামলায় দায় থেকে তাদের অব্যাহতি দেন ঢাকার ১৫ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কুদরত-এ-ইলাহী। মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবীর খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, মীর সরাফত আলী সপু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, রাজীব আহসান ও এ জেড এম জাহিদ হোসেন।

জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির একদল নেতাকর্মী মিছিল বের করেন। এক পর্যায়ে তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরদিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় পল্টন থানা পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই দেওয়ান উজ্জল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বাংলাদেশ সময়: ২২:১৭:৪৯   ২১৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ