আন্দোলনে নিহতদের স্মরণে ৮ স্থানে স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » আন্দোলনে নিহতদের স্মরণে ৮ স্থানে স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



আন্দোলনে নিহতদের স্মরণে ৮ স্থানে স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দেশের আটটি স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ সংক্রান্ত একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে, আন্দোলনে নিহত ও আহতদের তালিকা, চিকিৎসা ও স্মৃতিস্তম্ভ নির্মাণের আদেশ চেয়ে রিটটি করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। তিনি জানান, শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। একইসাথে শহীদদের তালিকা প্রস্তুতেরও নির্দেশ দিয়েছেন। তাছাড়া, আহতদের দেশে এবং বিদেশে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে চারমাস অন্তর অন্তর আদালতকে অবহিত করার নির্দেশও দেন।

স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের স্থানগুলো হলো, রাজধানীর যাত্রাবাড়ী-শনির আখড়া, উত্তরা, মিরপুর-১০ গোল চত্বর, ইসিবি চত্বর, বাড্ডা-রামপুরা, চানখারপুল, মোহাম্মদপুর এবং রংপুরে আবু সাঈদের নিহত হওয়ার স্থান।

বাংলাদেশ সময়: ৬:০৩:১০   ২৫৪ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ