পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি

প্রথম পাতা » জাতীয় » পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি

ফৌজধারী মামলার এজাহারভুক্ত আরও চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত এক আদেশে এই অনুমতি দেয়া হয়। পাশাপাশি তাদের গ্রেফতারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দেয়ার কথাও বলা হয়।

চার পুলিশ কর্মকর্তা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

এদের মধ্যে, গত ১৫ অক্টোবর অতিরিক্ত পুলিশ সুপার শাহেন শাহকে আটক করে গোয়ান্দা পুলিশ (ডিবি)। শাহেন শাহ ও হাসান আরাফাত দীর্ঘদিন গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ৬:০১:৪০   ২৪৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ