হাইকোর্টে নতুন বেঞ্চ গঠন, বাদ পড়লেন সেই ১২ বিচারপতি

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » হাইকোর্টে নতুন বেঞ্চ গঠন, বাদ পড়লেন সেই ১২ বিচারপতি
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



হাইকোর্টে নতুন বেঞ্চ গঠন, বাদ পড়লেন সেই ১২ বিচারপতি

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনা হবে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির পৃথক আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া হাইকোর্টের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ১৬ অক্টোবর দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।

এদিন সকালে বিভিন্ন অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে নিজ কার্যালয়ে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি। এরপর তাদের মধ্যে ছয়জন বিচারপতি প্রধান বিচারপতির দপ্তরে যান। এরপর আলোচনা শেষে তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি সংবাদমাধ্যমকে বিষয়টি জানান।

ছুটিতে যাওয়া ১২ বিচারপতির মধ্যে রয়েছেন—নাঈমা হায়দার, খুরশীদ আলম সরকার, মো. আতাউর রহমান খান, খিজির হায়াত, শাহেদ নূর উদ্দিন, এস এম মনিরুজ্জামান, মো. আখতারুজ্জামান, খোন্দকার দিলিরুজ্জামান, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, আশীষ রঞ্জন দাস ও শেখ হাসান আরিফ।

বাংলাদেশ সময়: ৫:৫৯:২৫   ২৩১ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ