আইনজীবীকে বিচারপতির হুমকি: বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » আইনজীবীকে বিচারপতির হুমকি: বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



আইনজীবীকে বিচারপতির হুমকি: বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি

আদালতে আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের একটি বেঞ্চ ভেঙে দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রধান বিচারপতি সংশ্লিষ্ট বেঞ্চ থেকে বিচারপতি আতোয়ার রহমান খানকে সরিয়ে দিয়েছেন। তার স্থলে বিচারপতি কেএম হাফিজুল আলমকে বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বেঞ্চের জুনিয়র বিচারপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারপতি কাজী জিনাত হক। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে প্রধান বিচারপতি বরাবর অভিযোগ দাখিল করেন কয়েকজন আইনজীবী।

সেখানে বলা হয়, হাইকোর্ট বিভাগের ৭ নং বেঞ্চ (মূল ভবন) ভ্যাকেশন এখতিয়ারাধীন শুরু থেকেই মামলার কার্যতালিকা তৈরি ও শুনানিতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়ে আসছে। এ বিষয়গুলো নিরসনের জন্য আইনজীবী সমিতির প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

আজ মঙ্গলবার সকালে মেনশনের সময় আইনজীবীরা ও আইনজীবীদের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন।

তিনি আদালতকে সম্মানের সঙ্গে শুরুতেই এপোলজি প্রার্থনা করে বলেন, ‌‘মাননীয় আদালত আপনার আদালতের বেঞ্চ অফিসাররা অনিয়ম করে সকল জমাকৃত মামলা ঠিকমত দৈনিক কার্যতালিকায় দেননি। এতে অসংখ্য আইনজীবী বঞ্চিত হয়েছেন।’

উত্তরে বিচারপতি আতাউর রহমান খান ওই আইনজীবীকে ক্ষিপ্ত হয়ে হাত উঁচিয়ে বলেন, ‘আমি বারের নেতা ছিলাম। তোমাকে কে সাহস দিয়েছে, আমার আদালতের বিরুদ্ধে কথা বলতে। আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, তোকে থাপ্পড় দিয়ে পুলিশে দেব।’

এ সময় আদালতে অবস্থানরত আইনজীবীরা বিষয়টির তীব্র প্রতিবাদ করলে তিনি এজলাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৭   ২১১ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


দুর্নীতি-অসদাচরণের অভিযোগ বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম
পূর্ণাঙ্গ রায় প্রকাশ সুপ্রিমকোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
চট্টগ্রামে ছয় হত্যা হাইকোর্টের কার্যক্রম চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
ইডেন ছাত্রলীগ সভাপতি রিভার জামিন স্থগিত চেয়ে আবেদন
আইনজীবীদের কালো কোট পরা নিয়ে নতুন সিদ্ধান্ত
৩ মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন মঞ্জুর
মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

Law News24.com News Archive

আর্কাইভ