গাড়িতে আগুন দেওয়ার মামলায় মির্জা ফখরুলসহ ৮ জন খালাস

প্রথম পাতা » জাতীয় » গাড়িতে আগুন দেওয়ার মামলায় মির্জা ফখরুলসহ ৮ জন খালাস
বুধবার, ২ অক্টোবর ২০২৪



গাড়িতে আগুন দেওয়ার মামলায় মির্জা ফখরুলসহ ৮ জন খালাস

রাজধানীর পল্টন থানায় করা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত।

খালাস পাওয়া অপর সাতজন হলেন- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা সাইফুল আলম, কাজী রেজাউল হক, মোয়াজ্জেম হোসেন, খন্দকার এনামুল হক ও বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলাম।

বুধবার (২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।

তিনি বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের করা হয়রানিমূলক মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় মামলা করে পুলিশ। মামলার পাঁচ বছরের মাথায় ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এই মামলায় গত বছরের ৩ সেপ্টেম্বর মির্জা ফখরুলসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আদালত সব আসামিকে খালাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:২০:৫৭   ২২৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ