নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেফতার

প্রথম পাতা » জাতীয় » নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেফতার
বুধবার, ২ অক্টোবর ২০২৪



নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেফতার

রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। তবে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে সে বিষয় কিছু জানা যায়নি।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:১৮   ২০৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ