ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান- হোয়াইট হাউস

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান- হোয়াইট হাউস
মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪



ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান- হোয়াইট হাউস

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য হিল। ওই কর্মকর্তা জানিয়েছে, এই হামলা হতে পারে অত্যাসন্ন। তিনি এক বিবৃতিতে বলেছেন, এই হামলা থেকে ইসরাইলকে রক্ষার জন্য আমরা প্রতিরক্ষামূলক প্রস্তুতি সক্রিয় করছি। ইসরাইলের বিরুদ্ধে ইরানের সরাসরি সামরিক হামলা কঠোর পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেন ওই কর্মকর্তা। লেবাননের দক্ষিণে স্থল সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়ার কয়েক ঘন্টার মধ্যে এমন খবর এলো।

এর আগে দামেস্কে ইরানের কন্স্যুলেটে বোমা হামলার পর গত এপ্রিলে ইসরাইলের ওপর কমপক্ষে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। এটাই ইসরাইলের বিরুদ্ধে তাদের সরাসরি প্রথম কোনো হামলা। ইসরাইল অবশ্য দাবি করেছে তারা আকাশেই নিষ্ক্রিয় করে দিয়েছে ওইসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র। তেহরান তখন বলেছিল, ১লা এপ্রিল দামেস্কে তাদের কূটনৈতিক মিশনের ওপর বোমা হামলার জবাবে এই হামলা। এরপর গত শুক্রবার দিবাগত রাতে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। তাতে নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ সহ বেশ কয়েকজন কমান্ডার। এর বদলা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এবার উত্তেজনাকর অবস্থায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান হুঁশিয়ারি দিয়েছেনন। তিনি বলেছেন, কঠিন সময়ে তারা লেবাননের ভাইদের কখনোই ফেলে যাবেন না। সব উপায়ে তাদেরকে সমর্থন দেবেন তারা। ইসরাইল ও বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কড়া সমালোচক এরদোগান।

বাংলাদেশ সময়: ২২:৩৭:০৬   ২১৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজ সংকটে ইরানের বিকল্প পথ কাস্পিয়ান সাগর, সামনে লজিস্টিক চ্যালেঞ্জ
গণহত্যায় বিধ্বস্ত পরিবার ও একজন ফিলিস্তিনি মা
গাজা শান্তি পরিকল্পনার পথে প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি

Law News24.com News Archive

আর্কাইভ