২০২১ সালে ডা. ঈশিতাকে গুম র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ (ভিডিও)

প্রথম পাতা » অপরাধ » ২০২১ সালে ডা. ঈশিতাকে গুম র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ (ভিডিও)
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



২০২১ সালের জুলাই মাসে চিকিৎসক ইসরাত রফিক ঈশিতাকে গুমের অভিযোগে র‌্যাবের তৎকালীন ছয় সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। ওই চিকিৎসক রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এ চিকিৎসক ইউএসএ’র একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছিলেন। ময়মনসিংহের কমিউনিটি বেজড হসপিটালের ডাক্তার ছিলেন তিনি তাকে ২০২১ সালের ২৮ জুলাই তুলে নিয়ে যায় র‌্যাব। ৫ দিন পর ২ আগস্ট তাকে আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে মাদকের মামলা দেওয়া হয়। তিন মামলায় ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়। মাঝখানে ৫ দিন তাকে গুম করে রাখা হয়। এ সময় নানাভাবে তাকে টর্চার করা হয়। তিনি গুমের অভিযোগ দিয়েছেন। এটা গ্রহণ করেছি।

বাংলাদেশ সময়: ৮:৫১:৩৭   ৫১০ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

Law News24.com News Archive

আর্কাইভ