সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান কারাগারে

প্রথম পাতা » জাতীয় » সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান কারাগারে
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর মেহেদী হাসানের পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে গত ১০ সেপ্টেম্বর ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে গ্রেপ্তার করে ঝিনাইদহ জেলা পুলিশ।

জানা যায়, ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ৮:৪৭:৫৯   ২১৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ