৭ দিনের রিমান্ডে অতিরিক্ত ডিআইজি মশিউর

প্রথম পাতা » জাতীয় » ৭ দিনের রিমান্ডে অতিরিক্ত ডিআইজি মশিউর
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪



৭ দিনের রিমান্ডে অতিরিক্ত ডিআইজি মশিউর

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে ৭দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে নিউমার্কেট থানায় আটক দেখিয়ে শুক্রবার আদালতে তোলা হয়।

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে নিয়োগ পাওয়া মশিউর রহমানকে গত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

তাকে পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু পোস্টিং দেওয়া হয়নি। তার বিরুদ্ধে ৮টি মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়ে পুলিশ জানিয়েছে, নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি মামলাগুলোতে খোঁজ-খবর নিয়ে হয়তো গ্রেফতার দেখানো হতে পারে।

বৃহস্পতিবার রাতে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তারপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। যেখানে তিনি গোয়েন্দা ইউনিটগুলোর বিভিন্ন ডিভিশনে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

ঢাকা শহরে জাল টাকা নিয়ে উদ্ধার অভিযানসহ বিভিন্ন অভিযান পরিচালনায় বেশ আলোচিত ছিলেন ডিবি কর্মকর্তা মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ৮:২৮:২৬   ২৭৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, বিশেষ দায়িত্বে সচিব
অবৈধ মোবাইল ফোন ও রাজস্ব ফাঁকি রোধে এনইআইআর চালুর উদ্যোগ
অফিসকক্ষে জাতীয় পতাকা ব্যবহারের বিধিমালা অনুসরণের নির্দেশ
দেশের বাজারে স্বর্ণের দাম কমল
অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ৬৬ জনের মৃত্যু ও ১০৪ জন পঙ্গু হচ্ছেন
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণদের সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির
শান্তিপূর্ণভাবে পূজা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা: মৎস্য প্রতিমন্ত্রী
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজা

Law News24.com News Archive

আর্কাইভ