সাভারের ইয়ামিন হত্যা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী ৫ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাভারের ইয়ামিন হত্যা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী ৫ দিনের রিমান্ডে
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী ৫ দিনের রিমান্ডে

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শেখ আশাবুল ইয়ামিন হত্যা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জুলহাস উদ্দিন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২৮ জুলাই পুলিশের গুলিতে মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী ইয়ামিন নিহত হন।

সাভার থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বিশ্বাস তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এরপর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, গত ২৫ আগস্ট ইয়ামিনের বাবা আব্দুল্লাহ আল কাবির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন।
গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহিল কাফীকে আটক করা হয়। এরপর ২০১৯ সালে রাজধানীর হাজারীবাগে ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় গত ৪ আগস্ট কাফীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ২:৩৮:৩৫   ২৩৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ