প্রয়াত হারিছ চৌধুরীর ডিএনএ টেস্টের নির্দেশ হাইকোর্টের

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » প্রয়াত হারিছ চৌধুরীর ডিএনএ টেস্টের নির্দেশ হাইকোর্টের
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪



প্রয়াত হারিছ চৌধুরীর ডিএনএ টেস্টের নির্দেশ হাইকোর্টের

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিতে মরদেহ উত্তোলন করে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর আনা রিটের শুনানি শেষে গত বৃহস্পতিবার বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।

আওয়ামী লীগ সরকারের সময়ে নাম-পরিচয় গোপন করে রাজধানীতেই থাকতেন হারিছ চৌধুরী। করোনা মহামারির সময়ে তার মৃত্যু হয় বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

হারিছ চৌধুরী ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার রাজনৈতিক সচিব ও বিএনপি’র যুগ্ম মহাসচিব ছিলেন।

বাংলাদেশ সময়: ২:৪৮:৩৫   ২৪৩ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্ট
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান

Law News24.com News Archive

আর্কাইভ