দুদকের অভিযান শিগগির রিসোর্টে শতকোটি টাকার বিনিয়োগ আজিজের

প্রথম পাতা » জাতীয় » দুদকের অভিযান শিগগির রিসোর্টে শতকোটি টাকার বিনিয়োগ আজিজের
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪



সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

শতকোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ (অব.)। আরও রয়েছে বাড়ি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর নানা সম্পদ। তাঁর দুই ভাইয়ের নামেও রয়েছে বিপুল সম্পদ।

এ ছাড়া ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম হাজারী ও তাঁর পরিবারের সদস্যদের নামে পাওয়া গেছে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ। এসব সম্পদ জব্দে শিগগির অভিযানে নামবে দুদক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা ইউনিটের গোপন অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে বলে গতকাল বুধবার জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন। আজিজ ও হাজারীর বিরুদ্ধে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে দুটি কমিশন কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।

দুদক জানায়, সেনাবাহিনীতে চাকরিকালে আজিজ আহমেদ ক্ষমতার অপব্যবহার ও অনিয়-দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন স্থানে বাড়ি, ফ্ল্যাট কিনেছেন। ১০০ কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ করেছেন।

এ ছাড়া ঢাকার মিরপুর ডিওএইচএসে বাড়ি, নিকুঞ্জ-১-এর ৬ নম্বর রোডে ‘আজিজ রেসিডেন্স’ নামে বাড়ি রয়েছে। তাঁর ছোট ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশ বিঘা জমি কেনার তথ্যও মিলেছে। বিদেশেও তাদের সম্পদ রয়েছে বলে তথ্য পেয়েছে দুদক। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা ও বাড়ি কেনার অভিযোগও রয়েছে আজিজের বিরুদ্ধে।

দুদক সূত্র জানায়, গত ২০ মে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। তিনি ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর সেনাপ্রধান ছিলেন। এর আগে ২০১২ সাল থেকে চার বছর বিজিবির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

আজিজের বিরুদ্ধে আরও অভিযোগ, মিথ্যা তথ্য দিয়ে তিনি ২০১৪ সালে ভাই হারিছ আহমেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছিলেন মোহাম্মদ হাসান নামে। ২০১৯ সালে এনআইডিতে নিজের ছবি পরিবর্তন করেন। এটা করতে তিনি নির্বাচন কমিশনে সুপারিশ করেছিলেন।

আজিজ আহমেদের আরেক ভাই তোফায়েল আহমেদ জোসেফ দুটি এনআইডি নিয়েছেন। এর একটি মিথ্যা তথ্য দিয়ে তানভির আহমেদ তানজীল নামে নেওয়া ও অন্যটি নিয়েছিলেন নিজের নামে। মিথ্যা তথ্য দিয়ে এনআইডি গ্রহণ করা ও একাধিক এনআইডি নেওয়া আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ সময়: ২:৫২:০৫   ১৯৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


‘আওয়ামী লীগ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে’
রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ
নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়নি বিএনপিসহ ২৩টি দল
জুলাইয়ের ৭৯৮ মামলায় ৫০৭৪ জনকে অব্যাহতির সুপারিশ
র‍্যাব আগের মতো থাকছে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সালমান এফ রহমানকে ৫ আগস্ট যেসব কথা বলেছিলেন শেখ রেহানা
ঈদে কত দিন বন্ধ থাকবে দেশের সব আদালত
জুলাইয়ে গুলিতে ‘স্ত্রী নিহতের ভুয়া মামলা’, হাসিনাসহ সব আসামিকে অব্যাহতির সুপারিশ
সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান লিমার পদত্যাগ
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

Law News24.com News Archive

আর্কাইভ