এস আলম ও তার জামাতা বেলালসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » জাতীয় » এস আলম ও তার জামাতা বেলালসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪



সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে (ডানে) সাইফুল আলম ও তার জামাতা বেলাল আহমেদ।

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম (এস আলম) ও তার জামাতা বেলাল আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ এনে মামলা করা হয়েছে।

গত বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লোকাল অফিসের গোডাউন গার্ড মো. সফিউল্লাহ (৫৮) বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় এই মামলা করেন।

এজাহারে বলা হয়, গত ১১ আগস্ট ইসলামী ব্যাংকের দিলকুশার প্রধান কার্যালয়ে সশস্ত্র হামলা করে টাকা লুটপাট করার পরিকল্পনা করে এস আলম ও বেলাম আহমেদ। তাদের নির্দেশে ১১-১২ জন এবং অজ্ঞাতনামা এক হাজার জন সশস্ত্র ক্যাডার ইসলামী ব্যাংকের দিলকুশায় প্রধান কার্যালয়ে আসে এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপরে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় মো. সফিউল্লাহর বাম হাঁটুর ওপরে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) কাজী জিল্লুর রহমান মোস্তফা বলেন, সাইফুল ইসলাম (এস আলম) ও তার জামাতা বেলাল আহমেদ (৪৫) সহ অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধেই সফিউল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইসলামী ব্যাংকের দিলকুশায় প্রধান কার্যালয় ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপর আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলাটি করেন।

বাংলাদেশ সময়: ২:৫৬:৪৪   ৩২৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ