সমন্বয়ক হাসনাতকে দেখতে সিএমএইচে ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » প্রধান সংবাদ » সমন্বয়ক হাসনাতকে দেখতে সিএমএইচে ধর্ম উপদেষ্টা
বুধবার, ২৮ আগস্ট ২০২৪



---

আজ দুপুরে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এসময় উপদেষ্টা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন। তিনি তার জন্য দোয়া ও আশু রোগমুক্তি কামনা করেন।

পরে উপদেষ্টা হাসপাতালের চক্ষু ওয়ার্ডে যান এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সাথে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

এসময় ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার সচিবালয়ের সামনে আনসারদের হামলায় হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত হন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক এক প্রেস বিজ্ঞপ্তি বুধবার, ২৮ আগস্ট ২০২৪ জানান।

বাংলাদেশ সময়: ১৮:১৪:৫৬   ২৪৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ চাকরির সুযোগ
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
৪ বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় কর্মীরা
খুঁটিতে বাঁধা বাবার পাশে দাঁড়াল মেয়ে, নতুন জীবনের আশায় অনিক
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জ-সিলেট রুটে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
গাজীপুরে হাইড্রোলিক হর্ন বন্ধে ১৫ দিনের সময়সীমা
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ