শেখ তাপসের আদালত অবমাননার শুনানি ২৫ আগস্ট

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » শেখ তাপসের আদালত অবমাননার শুনানি ২৫ আগস্ট
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪



শেখ তাপসের আদালত অবমাননার শুনানি ২৫ আগস্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির জন্য আগামী রোববার (২৫ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ১৪ আগস্ট আবেদনকারী আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে শুনানির আদেশ দিয়েছেলেন। ওইদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি করেন অ্যাডভোকেট মহসিন রশিদ ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এমন বক্তব্য নিয়ে আপিল বিভাগে আদালত অবমাননার আবেদনের শুনানি জন্য দিন ধার্য ছিল।

গত বছরের ২০২৩ সালের ৫ জুন আপিল বিভাগ শেখ তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির জন্য ১৪ আগস্ট দিন ধার্য করেন। তারই ধারাবাহিকতায় সেটি শুনানির জন্য আসে আজ।

২০২৩ সালের ২৪ মে ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ মেয়র তাপসের এমন বক্তব্য সংবলিত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতের নজরে আনেন সংবিধানের অন্যতম প্রণেতা ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬:২০:৪৩   ২৪২ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ