অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ
সোমবার, ১২ আগস্ট ২০২৪



অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কার্যালয়ে ২১৫ আইন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে থেকে ৭০ জন পদত্যাগ করেছেন।

এর আগে, বুধবার (৭ আগস্ট) প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোর্শেদ পদত্যাগপত্র জমা দেন। তারপর অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন পদত্যাগ করেন।

এরপর বৃহস্পতিবার আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেছেন। ওইদিন সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেন। অ্যাটর্নি জেনারেল অফিসে তারা পদত্যাগপত্র জমা দেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:১৬   ২২০ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ