আজ সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’

প্রথম পাতা » জাতীয় » আজ সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪



আজ বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। ‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক’ হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।

গতকাল বুধবার রাত আটটায় তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করা সেই কর্মসূচির ঘোষণায় বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ ১৮ই জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।

তিনি বলেন, শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আজের কর্মসূচি সফল করুন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।

বাংলাদেশ সময়: ৪:৩৩:৩০   ২৮২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ