জাপানি সন্তানদের সঙ্গে সাক্ষাতের পদ্ধতি নিয়ে আদেশ ২২ জুলাই

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » জাপানি সন্তানদের সঙ্গে সাক্ষাতের পদ্ধতি নিয়ে আদেশ ২২ জুলাই
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪



---

জাপানি মা ও বাংলাদেশি বাবা দুদেশে থেকেও সন্তানদের সাথে সাক্ষাতের পদ্ধতি নিয়ে আদেশ ২২ জুলাই নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ সদস্যর আপিল বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

বর্তমানে ২ মেয়ে জাপানে মায়ের সাথে ও এক মেয়ে বাংলাদেশে বাবার সাথে রয়েছে।

আদালতে শুনানীতে উভয়পক্ষ সন্তানদের সাথে বাবা-মায়ের সাক্ষাতের প্রক্রিয়া নিয়ে বক্তব্য রাখেন।

এর আগে, বড় মেয়ে সন্তান জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে জাপানে চলে যাওয়ার ঘটনায় জাপানি নাগরিক নাকানো এরিকোর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন ইমরান শরিফ। এছাড়া জাপানি ৩ শিশুকে বাবা-মায়ের মধ্যে ভাগ করে দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন উভয়পক্ষ।

জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে জাপানে চলে যান জাপানি নাগরিক নাকানো এরিকো।

পরবর্তীতে গত মাসে আবারও হাইকোর্ট রায় দেন, জাপানি শিশু জেসমিন মালিকা (বড়) ও তার ছোট বোন সোনিয়া তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। মেজ মেয়ে লাইলা লিনা বাবা ইমরান শরিফের কাছে থাকবে।

তবে ৯ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য ১৫ এপ্রিল দিন ধার্য করেছিলেন। কিন্তু ৯ এপ্রিল বিকালে নাকানো এরিকো বড় সন্তানকে নিয়ে জাপানে চলে যান।

এরপর গত ১০ জুলাই বাংলাদেশে আসেন মা নাকানো এরিকো।

বাংলাদেশ সময়: ০:৪১:০৩   ২৬৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা
চার বিচারপতিতে সীমিত আপিল বিভাগ, বাড়ছে বিচারাধীন মামলার চাপ
১ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

Law News24.com News Archive

আর্কাইভ