ইসরাইলি গণহত্যা: ২৪ ঘণ্টায় ১৪১ ফিলিস্তিনি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি গণহত্যা: ২৪ ঘণ্টায় ১৪১ ফিলিস্তিনি নিহত
রবিবার, ১৪ জুলাই ২০২৪



ইসরাইলি গণহত্যা: ২৪ ঘণ্টায় ১৪১ ফিলিস্তিনি নিহত

থেমে নেই ইসরাইলি গণহত্যা। গাজা উপত্যকায় যেন মৃত্যুপুরী। বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৪১ জন ফিলিস্তিনি নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন।

রোববার বিধ্বস্ত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে কমপক্ষে তিনটি বড় ধরনের বর্বরতা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১৪১ জন নিহত এবং ৪ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে।

এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ৫৮৪ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৮১ জনে।

বিবৃতিতে বলা আরও হয়েছে, উপত্যকাজুড়ে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

ইসরাইলি হামলায় গাজার ভেঙে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্বর ইসরাইলি বাহিনী ঘনবসতিপূর্ণ গাজা ভূখণ্ডটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রেখেছে। যে কারণে সেখানে বসবাসকারী ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সংকটে ভুগছে। সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ২১:০৯:১৯   ২৯৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার
এক রাতেই ইউক্রেনের ১২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
আফগানিস্তানে গুদামে বিস্ফোরণ: নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯
অর্থনৈতিক অস্থিরতায় পাকিস্তানে বিনিয়োগকারীদের আস্থায় ধস
আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা বিলুপ্ত চেয়ে রিট
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
সলোমন দ্বীপপুঞ্জে বেইজিংয়ের সামরিক ঘাঁটির পথ রুদ্ধ, ক্যানবেরার সঙ্গে নতুন চুক্তি
বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Law News24.com News Archive

আর্কাইভ