সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪



সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলান তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১০ জনকে বিবাদী করা হয়।

পরে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস সাংবাদিকদের বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসেব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।’

তিনি জানান, মঙ্গলবার (২ জুলাই) এ রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০:০৪:০৯   ৩০২ বার পঠিত   #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ইরানকে চাপে ফেলতে নতুন টাস্ক ফোর্স গঠন যুক্তরাষ্ট্রের
নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ
এনআইসিইউতে নবজাতক দগ্ধ রাজধানীর বেসরকারি হাসপাতালে এনআইসিইউতে দগ্ধ নবজাতক
রাউজানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও অনুষ্ঠান বর্জন
বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়
নিজ দলের সিনেটরদের অভিশংসনে গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট
বন্ধ এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ
ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ৪৭টি অপপ্রচার শনাক্ত

Law News24.com News Archive

আর্কাইভ