আগাম জামিন পেলেন ‘রাফসান দ্য ছোট ভাই’

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » আগাম জামিন পেলেন ‘রাফসান দ্য ছোট ভাই’
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪



ইফতেখার রাফসান।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া “ব্লু ড্রিংকস” নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে করা মামলায় আগাম জামিন পেয়েছেন ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। তাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুন) আগাম জামিন চেয়ে তার করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।

এর আগে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া “ব্লু ড্রিংকস” বাজারজাত করার অভিযোগে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত ১৩ জুন ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ মামলায় ইফতেখার রাফসান বুধবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চান। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী আহমদ নকিব করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বিনয় কুমার ঘোষ।

বাংলাদেশে জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের মধ্যে রাফসান দ্য ছোট ভাই অন্যতম । সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাখ লাখ অনুসারী রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কনটেন্টের আয়ের অর্থ দিয়ে তিনি একটি গাড়ি কিনে মা–বাবাকে উপহার দেন। তবে বাবার ব্যাংকঋণ থাকায় এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১:৪৩:১১   ৩৫৪ বার পঠিত   #  #  #  #




সুপ্রিমকোর্ট’র আরও খবর


ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
চাঁদাবাজির মামলায় জামিন নিয়ে বাদীকে হত্যার চেষ্টার অভিযোগ
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্ট
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ

Law News24.com News Archive

আর্কাইভ