অভিযোগের ১৪ বছর পর অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলার অনুমতি

প্রথম পাতা » আন্তর্জাতিক » অভিযোগের ১৪ বছর পর অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলার অনুমতি
বুধবার, ১৯ জুন ২০২৪



অভিযোগের ১৪ বছর পর অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলার অনুমতি

২০১০ সালে প্ররোচনামূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ ওঠে আলোচিত লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে। কাশ্মীরের সমাজকর্মী সুহেল পণ্ডিত এই অভিযোগ তোলেন।

অভিযোগে বলা হয়, ‘আজ়াদি দ্য অনলি ওয়ে’ শীর্ষক আলোচনাসভায় অরুন্ধতী ও কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আইনের প্রাক্তন শিক্ষক শেখ শওকত হোসেন প্ররোচনামূলক বক্তৃতা দেন। সেই অভিযোগের পর গড়িয়েছে ১৪ বছর। এবার সেই অভিযোগে মামলার অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

সুহেল পণ্ডিত অভিযোগে জানান, বক্তৃতায় অরুন্ধতী দাবি করেন কাশ্মীর কখনওই ভারতের অংশ ছিল না। ওই এলাকা ভারতীয় সশস্ত্র বাহিনী জোর করে দখল করে রেখেছে।

২০২৩ সালের অক্টোবরেই দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অরুন্ধতী ও শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলা শুরু করার অনুমতি দিয়েছিলেন। এবার ইউএপিএতে মামলার অনুমতি দিলেন তিনি।

শুক্রবার (১৪ জুন) রাজ নিবাসের কর্মকর্তারা জানান, উসকানিমূলক বক্তব্যের অভিযোগে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে ভি কে সাক্সেনা এই মামলার অনুমতি দেন। নয়াদিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের পর তাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলেও জানান তারা।

যদিও মামলার পর অরুন্ধতী ও শওকত এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।

বাংলাদেশ সময়: ১৮:২৬:০২   ২৮৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ