জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ২ মে ২০২৪



---

স্বপন সওদাগর জয়পুরহাট :

জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা মামলায়  দীর্ঘ ২২ বছর পর ১৯ জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেকেকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সমবার(২৯ এপ্রিল)  দুপুরে অতিরিক্ত দায়রাজজ-২ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামিদের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামে। এদের মধ্যে দুই জন পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, জয়পুরহাট জজকোর্টের পাবলিক প্রসিকিউটর  এ্যাডভোকেট নিপেন্দ্রনাথ মন্ডল।

ঘটনার বিবরনে জানা যায়, ২০২ সালের ২২ নভেম্বর রাতে পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের শামসুদ্দিনের ছেলে কৃষক আব্দুর রহমানকে ধানের জমি থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায় আসামীরা।

এসময় আসামীরা দেশীয় অস্ত্র দিয়ে  আব্দুর রহমানের বুকে,পিঠে,লাথি সহ আঘাত করে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সি বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন।

মামলার শুনানি শেষে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ০:০৫:৪৯   ৩৭৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ