জয়পুরহাটে জামায়াতের ৬১ জন কে হাজতে প্রেরন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জয়পুরহাটে জামায়াতের ৬১ জন কে হাজতে প্রেরন
বৃহস্পতিবার, ২ মে ২০২৪



---

স্বপন সওদাগর জয়পুরহাট :

 জয়পুরহাটে সরকারি কাজে বাধা, ও নাশকতা,মানুষ হত্যা মামলায় ৬১ জন জামায়াত নেতা কর্মী কে জেল হাজতে  পাঠিয়েছেন আদালত।

 রোববার (২৮ এপ্রিল)  দুপুর দুটায় জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত -২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন তাদের জামিন না মঞ্জুর করে হাজতে পাঠানোর নির্দেশ দেন।


মামলার বিবরনে জানাযায়, ২০১৩: সালের ৩ মার্চ ৪৮ ঘন্টার হরতাল ডাকে জামায়াতে ইসলাম।

হরতাল চলাকালে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা কর্মিরা পাঁচবিবি থানা ঘেড়াও করে।

সেখানে তারা ১৪৪ ধারা ভঙ্গ করে অগ্নিসংযোগ, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও থানা ভাংচুর করে।


 এ সময় তাদের নাশকতায় ছয়জন মারা গেলে পুলিশ উপ পরির্দশক জাহিদুল ইসলাম বাদী হয়ে ১৪৮ জনের উল্লেখ সহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ হজার জনকে আসামি করে

একটি মামলা দায়ের করেন।


পরবর্তীতে ২০২৩ সালের ৩ আগস্ট আদালতে তদন্তকারী কর্মকর্তা ২১২ জনের নামে চার্জশিট জমা দেয়ে।

সর্বশেষ রোববার দুপুরে চার্জশিটভুক্ত ৬১ জন নেতাকর্মীকে আদালতে  হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের প্রত্যেককে হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ০:০০:৩২   ৩২৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর
জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া কারাগারে
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

Law News24.com News Archive

আর্কাইভ