এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় বিরোধীদলীয় সংসদীয় দলের পরিদর্শন

প্রথম পাতা » প্রধান সংবাদ » এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় বিরোধীদলীয় সংসদীয় দলের পরিদর্শন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে হামলার ঘটনায় বিরোধীদলীয় সংসদীয় দল পরিদর্শনে যাচ্ছে। এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, আজ শুক্রবার বেলা তিনটায় তারা সেখানে সংবাদ সম্মেলন করবেন। পরিদর্শক দলে রয়েছেন সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, মাহমুদা মিতু, মাসুদ পারভেজ রাসেল এবং আবদুল গফুর। গত বুধবার রাত সোয়া ১২টার দিকে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় নুসরাত নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর আহসানুল ইসলাম ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্তরা নুসরাত ও তাঁর পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন। এরই অংশ হিসেবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২১:৫৭   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কিশোরগঞ্জে মামলা নিয়ে জামায়াত নেতা ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি অবস্থান
মিষ্টি ভেবে বোমা খেয়ে যুবকের মৃত্যু
এবিজি ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার
১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার
রংপুর ও কুড়িগ্রামে শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না
খাবারের সিরিয়াল নিয়ে মহাখালীর রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু
প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন মহালছড়ির ইউএনও শিবু দাশ
মেটলাইফ: ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ

Law News24.com News Archive

আর্কাইভ