কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



কুমিল্লার তিতাস উপজেলায় সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তিতাস উপজেলার জিয়াকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সংসদ সদস্য সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে পাশের বিদ্যালয়ে আশ্রয় নেন।

সংঘর্ষে আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফাহিম ও রনির অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়াকান্দি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান এই সংবর্ধনার আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ সমর্থকদের নিয়ে মঞ্চে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে হামলায় জড়িয়ে পড়ে।

এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত চিঠিতে তাকে উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যপদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানিয়েছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২১:০৮   ১৮ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কিশোরগঞ্জে মামলা নিয়ে জামায়াত নেতা ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি অবস্থান
মিষ্টি ভেবে বোমা খেয়ে যুবকের মৃত্যু
এবিজি ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার
১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার
রংপুর ও কুড়িগ্রামে শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না
খাবারের সিরিয়াল নিয়ে মহাখালীর রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আবহাওয়া অধিদপ্তর
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু
প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন মহালছড়ির ইউএনও শিবু দাশ
মেটলাইফ: ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ

Law News24.com News Archive

আর্কাইভ