যশোরে আদালত প্রাঙ্গণে ৩ ককটেল বিস্ফোরণ

প্রথম পাতা » আদালত সংবাদ » যশোরে আদালত প্রাঙ্গণে ৩ ককটেল বিস্ফোরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



যশোরে পৃথক দুটি আদালত প্রাঙ্গণে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে যশোর জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিভিল কোর্ট মোড়ে থাকা এক ইজিবাইকচালক জানান, তিনি পরপর দুবার বিকট শব্দ শুনতে পান এবং পরে জজ আদালতের প্রাচীরে ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখতে পান।

খবর পেয়ে যশোর জেলা পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক নুর ইসলাম ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা জানান, সন্ধ্যার পর প্রেসক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্যসচিব আনসারুল হক রানা।

বাংলাদেশ সময়: ১৬:২০:৩৬   ২১ বার পঠিত   #  #  #  #  #




আদালত সংবাদ’র আরও খবর


যশোরে আদালত প্রাঙ্গণে ৩ ককটেল বিস্ফোরণ
ঢাকা ব্যাংকের কর্মকর্তা রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ড
শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: জবি শিক্ষার্থী রেজওয়ানের তিন দিনের রিমান্ড
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
কানাডা প্রবাসী নারীকে হত্যা: স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
নামের মিলে এক বছর ধরে কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন
জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
রাষ্ট্রদ্রোহ মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তার ফের রিমান্ড
ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

Law News24.com News Archive

আর্কাইভ