কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা হলেন বাচ্চু মালিথা (৩০) ও মনিরুল (৪২)। চিরকুটে তাঁদের ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’ অন্যদিকে মনিরুলের বাড়িতে পাওয়া চিরকুটেও একই রকম লেখা দেখা যায়, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।
বাংলাদেশ সময়: ১৪:৩৪:৫০ ৯ বার পঠিত #অপরাধ #কুষ্টিয়া #দৌলতপুর #সাধারণ ডায়েরি #হুমকি