যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন মিসরীয় বংশোদ্ভূত উদীয়মান রাজনীতিক আবদুল এল-সাইদ। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। নির্বাচনি প্রচারণার সময় ইসলামবিদ্বেষী সমালোচনার মুখে পড়লেও তিনি নিজের ধর্মীয় পরিচয় ও মিসরীয় ঐতিহ্যকে সামনে রেখে প্রচার চালিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নিয়ে ডানপন্থি সমালোচকদের কড়া জবাব দিয়েছেন।
বিজয় পরবর্তী ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে রসিকতা করে বলেন, ‘জেডি, হাবিবি’। এর আগে ভ্যান্স সতর্ক করেছিলেন যে, এল-সাইদ নির্বাচিত হলে দাঙ্গাকারীদের নেতৃত্ব দিয়ে ডেট্রয়েট শহর পুড়িয়ে ফেলবেন। এই বক্তব্যের জবাবে এল-সাইদ বলেন, ‘এটা খুবই মজার বিষয় যে সংবিধান অনুযায়ী জানুয়ারিতে আপনাকেই আমাকে শপথ পড়াতে হবে।’
এল-সাইদের এই বিজয়ে আরব বিশ্বে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। তার সমর্থকরা ‘হাবিবি ফর আবদুল’ লেখা টি-শার্ট পরে আনন্দ উদযাপন করছেন। এল-সাইদ জানান, তার নির্বাচনি প্রচার ‘ইনশাআল্লাহ’ শব্দটিকে ‘আলহামদুলিল্লাহ’তে পরিণত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বিজয়ের তাৎপর্য ও রসবোধ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
বাংলাদেশ সময়: ১৮:০০:২৩ ১১ বার পঠিত #আবদুল এল-সাইদ #নির্বাচন #মিশিগান #মুসলিম-আমেরিকান #যুক্তরাষ্ট্র #রাজনীতি